নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জুলুম থেকে সতর্ক করেছেন, যার মধ্যে রয়েছে মানুষের প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম এবং আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম। আর তা হলো, প্রত্যেক হকদারকে তার হক প্রদান না করা। এ জুলুম কিয়ামতের দিন জালিমদের জন্য বহু অন্ধকার হয়ে দেখা দেবে, যেখানে তারা কঠিন পরিস্থিতি ও ভয়াবহতার সম্মুখীন হবে। তিনি অতিশয় কৃপণতা থেকেও নিষেধ করেছেন, যা হলো লোভের সাথে অতিরিক্ত কৃপণতা। এর মধ্যে রয়েছে আর্থিক হক পালনে অবহেলা করা এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ। এ ধরনের জুলুমই আমাদের পূর্ববর্তী উম্মতদের ধ্বংসের কারণ হয়েছিল, যা তাদেরকে একে অপরকে হত্যা করতে এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে হালাল করতে প্ররোচিত করেছিল।