রমযানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাত-উল-ফিতর ওয়াজিব করেছেন। এটি এক সা' পরিমাণ, যার ওজন চার মুদ্দ। মুদ্দ: একজন সাধারণ মানুষের দুই হাতের অঞ্জলি ভর্তি খেজুর বা যব হলো এক মুদ্দ। স্বাধীন ও দাস, পুরুষ ও মহিলা, তরুণ ও বৃদ্ধ প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। যার নিকট নিজের এবং যাদের সে ভরণপোষণ করে তাদের এক দিন ও এক রাতের খাবারের চেয়ে বেশি আছে তার উপর ওয়াজিব। তিনি মানুষের ঈদের সালাতে যাওয়ার আগে এটি আদায় করার নির্দেশ দিয়েছেন।