একজন মহিলা সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে অভিযোগ করলেন, তার রক্তস্রাব অব্যাহত রয়েছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, সে যেন তার স্বাভাবিক হায়েযের দিনগুলো পর্যন্ত সালাত থেকে বিরত থাকে, যেমনটি এই সমস্যা হওয়ার আগে তার হায়েযের সময় ছিল। এরপর সে গোসল করবে এবং সালাত আদায় করবে। তারপর সে প্রতিটি সালাতের জন্য স্বেচ্ছায় গোসল করত।