রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন: এমন কেউ জাহান্নামে যাবে না যে নিয়মতি ফজর ও আসরের সালাত আদায় করল। এ দু’টি সালাতকে খাস করেছেন; কারণ এ দু’টি সালাত সবচেয়ে কঠিন। অধিকন্তু সকালের ওয়াক্ত ঘুম ও ঘুমের আরামের সময় হয়। আসরের সময়টা হল দিনের কাজ ও ব্যবসার সময়। কষ্ট হওয়া সত্বেও এই দুই সালাতে যে নিয়মতি হবে সে অন্যান্য সালাত অবশ্যই সংরক্ষণ করবে।