উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতো পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না। সহীহ - ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

যখন রমজানের শেষ দশ দিন আসত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত ও আনুগত্যের জন্য কঠোর পরিশ্রম করতেন এবং কল্যাণমূলক বিভিন্ন কাজ, নেক আমল এবং ইবাদত আঞ্জাম দিয়ে অন্যান্য সময়ের চেয়ে চরম পর্যায়ে যেতেন। এটা হল ঐ রাতগুলোর মাহাত্ম্য ও ফযীলত এবং লাইলাতুল কদর অন্বেষণ করার স্বার্থে ছিল।

explain-icon

হাদীসের শিক্ষা

  • সাধারণভাবে রমযান মাসে আর বিশেষভাবে তার শেষ দশ দিনে বিভিন্ন প্রকার ইবাদত ও আনুগত্যে উৎসাহ প্রদান করা।
  • একুশে রমযানের রাত থেকে শেষ দশক শুরু হয় এবং মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
  • ইবাদতের জন্য ফযীলতপূর্ণ সময়গুলোকে লুফে নেওয়া মুস্তাহাব।