মাত্বার ইবনু ‘উকামিস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তা‘আলা যখন কোন ভুমিতে কারো মৃত্যুর ফয়সালা করেন, তখন সেখানে তার প্রয়োজন সৃষ্টি করেন।” সহীহ - এটি তিরমিযী বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহ তা‘আলা যখন কোন বান্দার মৃত্যু কোন স্থানে নির্ধারণ ও ফয়সালা করেন, যেখানে সে উপস্থিত নাই। সেখানে এমন প্রয়োজন তৈরী করেন, যার কারণে সে সেখানে আগমন করে। তারপর তাতে তার রূহ কবজ করা হয়।

explain-icon

হাদীসের শিক্ষা

  • আল্লাহর বাণী: {وما تدري نفس بأي أرض تموت} তথা: “কোন ব্যক্তি জানে না, কোন যমীনে সে মৃত্যুবরণ করবে।”
explain-icon

আরো