রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, আল্লাহ তায়ালা জান্নাতবাসীদেরকে জান্নাতে থাকাবস্থায় বলবেন: হে জান্নাতবাসী, ফলে তারা তাকে সাড়া দিয়ে বলবে: হে আমাদের রব হাযির, আমরা আপনার খেদমতে হাযির। তিনি তাদের বলবেনঃ তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে: হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমরা কেন সন্তুষ্ট হব না যখন আপনি আমাদের কে তা দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির কাউকে দেননি! অতঃপর মহান আল্লাহ বলবেন: আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দেব না? তারা বলবে: হে রব, এর চেয়ে উত্তম আর কি হতে পারে?! অতঃপর তিনি বলবেনঃ আমি তোমাদের উপর আমার স্থায়ী সন্তুষ্টি নাযিল করব। এর পর আর কখনো তোমাদের উপর রাগ করব না।