আবূ মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।” সহীহ - ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বসতে নিষেধ করেছেন। তাছাড়া তিনি কবরের দিকে মুখ করে সালাত আদায় করতেও নিষেধ করেছেন। এর ধরন হলো: কবর মুসল্লীর কিবলার দিকে (সম্মুখে) হওয়া। কেননা এগুলো শির্কের মাধ্যম।

explain-icon

হাদীসের শিক্ষা

  • হাদীসে কবরস্থান বা উভয় কবরের মধ্যে বা কবরের দিকে মুখ করে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। তবে জানাযার সালাত ব্যতীত; কেননা এটি কবরের দিকে মুখ করে আদায় করার ব্যাপারে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে।
  • কবরের দিকে মুখ করে সালাত আদায় করা নিষেধ হওয়ার কারণ হলো শির্কের মাধ্যমকে বন্ধ করা।
  • কবরের ব্যাপারে অতিরঞ্জিত করা বা এর অবমাননাকে ইসলাম নিষেধ করেছে। অতএব, বাড়াবাড়ি ও অবহেলা কোনটিই করা যাবে না।
  • মুসলিমের মৃত্যুর পরেও তার সম্মান বলবৎ থাকে। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গার মতো।“
explain-icon

আরো