আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: “সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত কায়িম হবে এবং যারা কবরকে মসজিদ (ইবাদতের স্থান) বানায় ।” হাসান - এটি আহমাদ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে সবচেয়ে নিকৃষ্ট লোকদের সম্পর্কে সংবাদ দিয়েছেন। তারা হলো সেসব লোক যাদের জীবদ্দশায় কিয়ামত সংঘটিত হবে এবং যারা কবরকে মসজিদ বানায়, যেখানে এবং যার দিকে তারা সালাত আদায় করবে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • কবরের উপর মসজিদ নির্মাণ করা হারাম; কেননা এটি শির্কের মাধ্যম।
  • কবরের কাছে সালাত আদায় করা হারাম; যদিও তাতে কোন নির্মাণাদী না থাকে; কেননা মসজিদ বলা হয় যেখানে সিজদা করা হয়; যদিও সেখানে কোন নির্মাণ না থাকে।
  • যারা নেককার মানুষের কবরকে সালাত আদায়ের নিমিত্তে মসজিদ বানায়, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি; যদিও তাদের ধারনা যে, তারা এর দ্বারা আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন উদ্দেশ্যে করে থাকে।
explain-icon

আরো