আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সে সকল নবী তার জাতিকে কানা মিথ্যুক মাসীহ দাজ্জাল সম্পর্কে সাবধান ও সতর্ক করেছেন; কেননা তারা দাজ্জালের আবির্ভাব ও তার ভয়ংকর ফিতনা সম্পর্কে জানতেন এবং তাদের জাতিকে তার (দাজ্জালের) কিছু পরিচয়ও বর্ণনা করেছেন। এ হাদীসে উল্লেখ আছে যে, এই মিথ্যুকটি কানা (দাজ্জাল)। আর আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা এ ধরনের দোষ-ত্রুটি থেকে মুক্ত। দাজ্জালের আরেকটি আলামত হলো তার দুচোখের মাঝখানে কা-ফা-রা লেখা থাকবে।