আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝিয়ে দিয়েছেন যে, যদি তিনি আমাদের কোন কিছু থেকে নিষেধ করেন, তাহলে আমাদের অবশ্যই তা পরিহার করতে হবে এবং যদি তিনি আমাদের কোন কিছু করার নির্দেশ দেন, তাহলে আমাদের অবশ্যই তা যথাসাধ্য পালন করতে হবে। তারপর তিনি আমাদের সতর্ক করে দিয়েছেন যে আমরা পূর্ববর্তী কতক জাতির মতো না হই, যখন তারা তাদের নবীদের অবাধ্য হয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তাই আল্লাহ তা‘আলা তাদের বিভিন্ন ধরণের ধ্বংস ও অনিষ্টের দ্বারা শাস্তি দিয়েছেন। আমাদের তাদের মতো হওয়া উচিত নয় যাতে আমরা তাদের মতো ধ্বংস না হই, যেমন তারা ধ্বংস হয়েছিল।