নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি বলবে, (لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ) এর অর্থ “আল্লাহ ছাড়া কোন প্রকৃত মাবূদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই, সমস্ত রাজত্ব তাঁরই জন্য, ভালোবাসা ও সম্মানসহকারে একমাত্র তাঁরই জন্য যাবতীয় প্রশংসা ও গুণগান এবং তিনি সকল বস্তুর উপর সর্বশক্তিমান, কোন কিছু তাঁকে অক্ষম করতে পারে না। যে ব্যক্তি এ মহান যিকির দৈনিক দশবার বলবে, তার জন্য ইসমা‘ঈল ইবন ইবরাহীম ‘আলাইহিমাস সালামের সন্তানদের থেকে চারজন গোলাম আযাদ করার সাওয়াব হবে। এখানে ইসমা‘ঈল ‘আলাইহিস সালামের বংশধরদেরকে নির্দিষ্ট করার কারণ হলো তারা অন্যান্যদের তুলনায় উৎকৃষ্ট বংশের লোক।