নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, যখন কোনো মুসলিম বা মুমিন ব্যক্তি ওযু করার সময় মুখ ধৌত করে, তখন তার চোখ দিয়ে দেখা সব ছোট গুনাহ ধোয়ার পর পড়া পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার হাত ধৌত করে, তখন তার হাত দ্বারা সংঘটিত সব ছোট গুনাহ পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। আর যখন সে তার পা ধৌত করে, তখন তার পা দ্বারা হাঁটার মাধ্যমে সংঘটিত সব ছোট গুনাহ পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। এভাবে ওযু শেষ করার মাধ্যমে সে সব ছোট গুনাহ থেকে পবিত্র হয়ে যায়।