নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন: মুমিন পুরুষ ও নারীর উপর থেকে বিপদাপদ ও পরীক্ষা বিচ্ছিন্ন হবে না, তার নিজের জীবনে যেমন, শরীরে সুস্থতা-অসুস্থতা; তার সন্তানদের মধ্যে অসুস্থতা, মৃত্যু, অবাধ্যতা ইত্যাদি এবং তার সম্পদের ক্ষেত্রে যেমন, দারিদ্র্যতা, ব্যবসায় মন্দা, চুরি, কষ্টের জীবন এবং জীবিকা নির্বাহে সংকীর্ণতা। যতক্ষণ না আল্লাহ এই বিপদাপদের মাধ্যমে তার পাপ ও অপকর্মের প্রায়শ্চিত্ত করাবেন, যাতে তিনি যখন আল্লাহর সাথে সাক্ষাত করবেন তখন তিনি যে সমস্ত পাপ এবং অপকর্ম করেছেন তা থেকে শুদ্ধ হয়ে যান।