‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার এই ঘরে বলতে শুনেছি: “হে আল্লাহ ! যে আমার উম্মাতের কর্তৃত্ব লাভকারী যদি তাদের প্রতি রূঢ় আচরণ করে তুমি তার প্রতি রূঢ় হও, আর আমার উম্মাতের কর্তৃত্ব লাভকারী যদি তাদের প্রতি নম্র আচরণ করে,তুমি তার প্রতি নম্র ও সদয় হও।” সহীহ - ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

মুসলিমদের ছোট বড় যে কোন ধরনের দায়িত্বভার যারা গ্রহণ করেন, চাই তা রাষ্ট্রীয় সাধারণ দায়িত্ব হোক বা আংশিক দায়িত্ব, তাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের দু‘আ এ হাদীসে বর্ণিত হয়েছে। যারা তাদের প্রতি রূঢ় ও কষ্টদায়ক আচরণ করে এবং তাদেরক প্রতি কোমল আচরণ করে না, আল্লাহ তা‘আলা তাদের প্রতি সমজাতীয় আচরণ কঠোরতা আরোপ করেন। পক্ষান্তরে যারা তাদের প্রতি কোমল আচরণ করবে ও তাদের কাজগুলো সহজ করবে আল্লাহ তা‘আলাও তাদের প্রতি কোমল হবেন এবং তাদের কাজগুলো সহজ করবেন।

explain-icon

হাদীসের শিক্ষা

  • যিনি মুসলিমদের দায়িত্বভার গ্রহণ করবেন তার উচিত সাধ্যমত কোমল হওয়া।
  • সমজাতীয় কাজের বিনিময়ও সমজাতীয় হয়ে থাকে।
  • কোমলতা ও কঠোরতার মাপকাঠি হলো যা কুরআন ও সুন্নাহর বিরোধী হবে না।