নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করেছেন: প্রথমটি: (হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই) দ্বীনি ও দুনিয়াবী (নি’আমাত দূর হয়ে যাওয়া হতে) এবং আমি যেন ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকি ও নিয়ামত দূরকারী পাপসমূহ থেকে দূরে থাকি। দ্বিতীয়: (তোমার দেয়া সুস্থতা ও নিরাপত্তা ) মুসিবতে (পরিবর্তন হয়ে যাওয়া থেকে); কাজেই আমি তোমার নিকট স্থায়ী সুস্থতা এবং যাবতীয় ব্যথা ও ব্যাধি থেকে নিরাপত্তা প্রার্থনা করি । তৃতীয়: মুসিবত ও বিপদ জাতীয় (তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে); শাস্তি ও আযাব যখন হটাৎ ও অস্মাৎ চলে আসে তখন তাওবা ও শোধরানোর কোনো সময় থাকে না। কাজেই এই মুসিবত সবচেয়ে বড় ও কঠিন। চতুর্থ: (এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে) এবং আপনার গোস্বার কারণ এমন সকল উপায় থেকে; কারণ আপনি যার ওপর গোস্বা করবেন সে অবশ্যই ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হল। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বহুবচনের শব্দ ব্যবহার করেছেন; যেন আল্লাহকে গোস্বাকারী সকল কথা, কর্ম ও বিশ্বাসকে শামিল করে।