নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন একশত বার (سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ) ‘সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি’ অর্থাৎ ‘আমরা আল্লাহ তা’আলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করছি’, বলবে তার গুনাহরাশি মাফ হয়ে যাবে এবং তাকে ক্ষমা করা হবে; যদিও তার গুনাহ সমুদ্রের সাদা ফেনারাশি পরিমাণ হয়, যা সমুদ্রের ঢেউ ও উত্তাপের কারণে পানির উপরে সৃষ্টি হয় ।