নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিমের হক বা অর্থ-সম্পদ সম্পর্কে অসিয়ত করার মত বিষয় রয়েছে, তা যদি সামান্যও হয়, তাহলে তার অসিয়ত লিপিবদ্ধ না করে তিন রাত কাটানো উচিত নয়। আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন: "আমি তাঁর কথা শোনার পর থেকে আমার কাছে আমার অসিয়ত ছাড়া একটি রাতও কাটাইনি।