নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, সালাত শুদ্ধ হওয়ার শর্ত হলো: ত্বাহারাত (পবিত্রতা অর্জন)। সুতরাং কেউ সালাত আদায় করতে ইচ্ছা করলে তাকে অবশ্যই অযু করতে হবে; যদি তার অযু ভঙ্গের কারণসমূহের কোন একটি কারণ সংঘটিত হয়, যেমন: পায়খানা বা পেশাব করা অথবা ঘুম বা অন্য কোন অযু ভঙ্গকারী কারণ সংঘটিত হওয়া।