আবূ মূসা ‘আশআরী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উঠাবে সে আমাদের দলভুক্ত নয়”। সহীহ - সহীহ বুখারী ও মুসলিম
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ভীতি প্রদর্শন অথবা তাদের সম্পদ লুটপাট করার জন্যে তাদের ওপর অস্ত্র তাক করা থেকে সতর্ক করছেন। অন্যায়ভাবে যে এরূপ করল সে বড় অপরাধ ও কবিরাহ গুনাহের একটিতে লিপ্ত হলো। আর এই কঠিন শাস্তির অধিকারী হলো।

explain-icon

হাদীসের শিক্ষা

  • মুসলিম ভাইদের সাথে যুদ্ধ না করতে কঠিনভাবে সাবধান করা হয়েছে।
  • মুসলিমদের ওপর অস্ত্র তাক করা ও হত্যার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো সবচেয়ে বড় নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত ও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা।
  • ন্যায় সঙ্গত যুদ্ধের ক্ষেত্রে উল্লিখিত হুশিয়ারি প্রযোজ্য হবে না, যেমন বিদ্রোহী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও অন্যদের সাথে যুদ্ধ করা।
  • অস্ত্র ও অন্যান্য বস্তু দ্বারা মুসলিমদের ভয় দেখানো হারাম, যদিও তা হাসি-ঠাট্টার ছলে হয়।