কাতাদাহ রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেছেন: আমাদেরকে আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু আনহু হাদীস বর্ণনা করেছেন, একব্যক্তি জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর নবী! কিভাবে কাফির ব্যক্তিকে তার মুখের উপরে ভর করে হাশরের ময়দানে নিয়ে আসা হবে? তিনি বললেন: “যিনি তাকে দুনিয়াতে দুই পায়ে ভর করে হাটাচ্ছেন, তিনি কি তাকে কিয়ামাতের দিনে মুখের উপরে ভর করিয়ে হাটাতে সক্ষম নন?” কাতাদাহ বলেন: অবশ্যই, আমাদের রবের ইযযতের কসম! (তিনি তাতে সক্ষম)। সহীহ - সহীহ বুখারী ও মুসলিম
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল: কিয়ামাতের দিনে কাফির ব্যক্তিকে তার চেহারার উপরে ভর করে কিভাবে হাশরে নিয়ে আসা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যিনি তাকে দুনিয়াতে দুই পায়ের উপরে ভর করে হাটাচ্ছেন, তিনি কি তাকে কিয়ামাতের দিনে মুখের উপরে ভর করিয়ে হাটাতে সক্ষম নন? আল্লাহ সকল বস্তুর উপরে ক্ষমতাবান।

explain-icon

হাদীসের শিক্ষা

  • কাফির ব্যক্তিকে কিয়ামাতের দিনে অপমানিত করা হবে এবং সে তার মুখের উপরে ভর করে হাঁটবে।