আবূ সা‘ঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “আখেরী যামানায় তোমাদের খলীফাগণের মধ্যে একজন খলীফা এমন হবেন, যিনি হাত ভর্তি দান করবেন; গণনা করবেন না।” সহীহ - এটি মুসলিম বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সংবাদ দিচ্ছেন যে, শেষ যামানায় খলীফাতুল মুসলিমীন এমন হবেন যে, প্রচুর সম্পদ এবং গণীমতের মাল হস্তগত হওয়ার কারণে উদারতার সঙ্গে অগণিত ও হিসাব ছাড়া সম্পদ ব্যয় করবেন।

explain-icon

আরো