আবূ সিরমাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে লোক অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তা‘আলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তা’আলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।” হাসান - এটি আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন,মুসলিমকে ক্ষতি করা বা কোন বিষয়ে তাকে কোন কষ্টে ফেলা; হোক তা তার নিজের বা তার সম্পদের বা পরিবারের ব্যাপারে। আর যে ব্যক্তি এমন করে, আল্লাহ তা‘আলা তার সমজাতীয় কাজের কারণে তাকে সমজাতীয় শাস্তি প্রদান করেন।

explain-icon

হাদীসের শিক্ষা

  • মুসলিমের ক্ষতি করা ও তাকে কষ্টে ফেলা হারাম।
  • আল্লাহ তাঁর বান্দাহর জন্য প্রতিশোধ গ্রহণ করেন।