explain-icon

ব্যাখ্যা

উম্মুল মু’মিমীন আয়িশাহ রাদিয়াল্লাহু ‘আনহা এ হাদীসে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার যিকিরের ব্যাপারে কর্ঠিন আগ্রহী ছিলেন। তিনি সবসময়, সর্বাবস্থায় ও সর্বত্র আল্লাহ তা‘আলার যিকির করতেন।

explain-icon

হাদীসের শিক্ষা

  • আল্লাহর যিকিরের জন্য ছোট-বড় নাপাকী থেকে পবিত্র হওয়া শর্ত নয়।
  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তা‘আলার যিকিরের ওপর থাকতেন।
  • নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে সার্বক্ষণিক বেশি বেশি পরিমাণে আল্লাহ তা‘আলার যিকির করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তবে যেসব অবস্থায় যিকির করা নিষেধ যেমন, পেশাব পায়খানার সময়- সেসব অবস্থায় যিকির করা থেকে বিরত থাকা।