’আলী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: শরীর নাপাক না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বাবস্থায় কুরআন তিলাওয়াত করাতেন। হাসান - এটি আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বাবস্থায় তাঁর সাহাবীদের কুরআন শিক্ষা দিতেন এবং তাঁদেরকে তিলাওয়াত শোনাতেন, তবে স্ত্রী সহবাসজনিত অপবিত্র অবস্থায় (জানাবাত) না থাকলে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • জানাবাত (অপবিত্র) অবস্থায় কুরআন তিলাওয়াত করা জায়েজ নয় — যতক্ষণ না গোসল করে পবিত্র হয়।
  • কর্মের মাধ্যমে শিক্ষা দেওয়া।