নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিতে বললেন যা তিনি আল্লাহ্র কাছে প্রার্থনা করবেন। তাই তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীন, দুনিয়া এবং আখেরাতে ত্রুটি ও মুসিবত থেকে নিরাপত্তা প্রার্থনা করতে শিখালেন। আব্বাস বলেন, কিছু দিন পর আমি তার কাছে ফিরে এসে তাকে আবারও আমাকে একটি দোয়া শেখাতে বলি যা আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে মুহাব্বত করে বললেন: হে আব্বাস, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের চাচা, দুনিয়া ও আখেরাতে সমস্ত কল্যাণ ও উপকার হাসিল এবং সকল অনিষ্ট দূর করার জন্য আল্লাহর নিকট নিরাপত্তা তলব করুন।