আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয় আল্লাহ তা‘আলা ঐ বান্দাহর প্রতি সন্তুষ্ট হন, যে খাবার খায়, অতঃপর তার উপর আল্লাহর প্রশংসা করে অথবা পানি পান করে, অতঃপর তার উপর আল্লাহর প্রশংসা করে।” সহীহ - ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, বান্দার উপর তার রবের যেসব অনুগ্রহ ও নি‘আমত রয়েছে সেগুলোর প্রশংসা ও শুকরিয়া আদায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম উপায়। তাই বান্দা খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে ‘আলহামদু লিল্লাহ’ বলবে, পানীয় পান করে ‘আলহামদু লিল্লাহ’ বলবে।

explain-icon

হাদীসের শিক্ষা

  • মহান আল্লাহর অনুগ্রহ ও দয়া যে, তিনি রিযিক দান করেন, আবার সেই রিযিকের শুকরিয়া আদায় করলে তিনি সন্তুষ্টি হন।
  • আল্লাহর সন্তুষ্টি খুব সহজ উপায়ে অর্জিত হয়। যেমন খাবার ও পানীয় গ্রহণের পরে ‘আলহামদু লিল্লাহ’ বলা।
  • খাদ্য ও পানীয় গ্রহণের শিষ্টাচারের মধ্যে অন্যতম হলো: খাবার ও পান করা শেষে ‘আলহামদু লিল্লাহ’ বলা।