নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের অধিকার হরণ করার জন্য জেনেশুনে আল্লাহর নামে মিথ্যা শপথ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। কারণ এর শাস্তি জাহান্নাম এবং জান্নাত থেকে বঞ্চিত হওয়া। এটি অন্যতম কবিরা গুনা। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, যদি শপথ করা জিনিসটি সামান্য হয়? তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: যদিও তা আরাক গাছ থেকে নেওয়া মিসওয়াকের কাঠির ক্ষেত্রে হয়।