নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সিজদার সময় হাতের অবস্থান স্পষ্ট করেছেন। তা হল দুই হাতের তালুকে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে কিবলার দিকে করে মাটিতে রাখবে, যেখানে দুই কনুই - হাত ও বাহুর জয়েন্ট- মাটির স্পর্শ হতে উপরে থাকবে এবং দুই পাশ থেকে দূরে থাকবে।