explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, আল্লাহ যখন মুমিন বান্দাদের মধ্যে কারো কল্যাণ চান, তখন তিনি তাদেরকে তাদের জান, মাল ও পরিবার-পরিজনের ব্যাপারে পরীক্ষায় পতিত করেন। কেননা এতে উক্ত মুমিন ব্যক্তির দু‘আর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় অর্জিত হয়, গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়।

explain-icon

হাদীসের শিক্ষা

  • মুমিন ব্যক্তি নানা ধরনের বালা-মুসিবতে পতিত হয়।
  • বালা-মুসিবত কখনো কখনো বান্দার জন্য আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে থাকে। এতে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং গুনাহসমূহ মার্জনা হয়।
  • বিপদ-আপদের সময় ধৈর্যধারণ করা এবং অধৈর্য না হওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
explain-icon

আরো