আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে, সে যখন তার পরিবারের কাছে ফিরে যাবে, তখন সেখানে সে তিনটি বড় হৃষ্টপুষ্ট গর্ভবতী উটনী দেখতে পাবে?” আমরা বললাম: হ্যাঁ। তিনি বললেন: “তোমাদের কেউ সালাতের মধ্যে তিনটি আয়াত পাঠ করা তার জন্য বড় তিনটি গর্ভবতী উটনী থেকেও বেশী উত্তম।” সহীহ - ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তিন আয়াত পরিমাণ তেলাওয়াতের সওয়াব সম্পর্কে বর্ণনা করেছেন যে, কোন ব্যক্তির খুব বড়সড় তিনটি গাভীন উটনী পাওয়ার চেয়েও এটা বেশী কল্যাণকর।

explain-icon

হাদীসের শিক্ষা

  • হাদীসটিতে সালাতের মধ্যে কুরআন তেলাওয়াতের ফযীলতের ব্যাপারে আলোকপাত করা হয়েছে।
  • নশ্বর এ দুনিয়ার সাজ-সরঞ্জাম থেকে সৎআমল করা অধিকতর উত্তম ও স্থায়ী।
  • এ ফযীলতটি শুধুমাত্র তিন আয়াত তেলাওয়াতে নির্দিষ্ট নয়, বরং মুসল্লী যখনই সালাতে আয়াতের সংখ্যা বৃদ্ধি করবে, তখন সেটি তার জন্য ঐ বর্ধিত আয়াতের সমপরিমাণ গর্ভবতী উটনী প্রাপ্তি থেকেও বেশী উত্তম বা কল্যাণকর হবে।