নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে, কাউকে যেন গুনাহ ছাড়া অন্য কোন কারণে দশটির বেশি বেত্রাঘাত না করা হয়। এখানে শরী‘আহ দ্বারা নির্ধারিত নির্দিষ্ট সংখ্যক বেত্রাঘাত বা শাস্তি উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো, অন্যান্য শাস্তিমূলক প্রহারে দশটি বেত্রাঘাতের বেশি যেন না দেয়া হয় যেমন স্ত্রী বা সন্তানকে প্রহার করার ক্ষেত্রে।