উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন বলতেন, «غُفْرَانَكَ»(গুফরানাকা) হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই। সহীহ - এটি আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মলত্যাগ করে বের হতেন, তখন বলতেন: হে আল্লাহ, আমি তোমার কাছে (غُفرانَك-গুফরানাকা) তোমার ক্ষমা প্রার্থনা করছি।

explain-icon

হাদীসের শিক্ষা

  • প্রয়োজন পূরণ করার জায়গা থেকে বের হওয়ার পরে "غُفرانَك" গুফরানাকা "আপনার ক্ষমা" বলা মুস্তাহাব।
  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হালতে স্বীয় রবের কাছে ক্ষমা প্রার্থনা করা।
  • প্রাকৃতিক প্রয়োজন শেষে মাগফিরাত (ক্ষমা) চাওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে: আল্লাহর অনেক নিয়ামতের শুকরিয়া আদায়ে ত্রুটি হয়, তন্মধ্যে একটি হল ক্ষতিকারক জিনিসগুলির অপসারণ সহজ করা। কাজেই আমি প্রয়োজন পূরণ করার সময় আপনার জিকির থেকে বিরত থাকার কারণে আপনার ক্ষমা চাই।