আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে রেশম ও ডান হাতে স্বর্ণ নিলেন, তারপর এগুলোসহ তার দু’হাত উঁচু করে বললেনঃ “এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম, তাদের নারীদের জন্য হালাল”। সহীহ - এটি আবূ দাঊদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাম হাতে একটি রেশমী কাপড় বা তার একটি টুকরো নিলেন এবং তাঁর ডান হাতে সোনার গহনা বা অনুরূপ কিছু নিলেন, তারপর বললেন: রেশম এবং সোনা। এগুলো পরিধান করা পুরুষদের জন্য হারাম, কিন্তু এ দু’টি মহিলাদের জন্য হালাল।

explain-icon

হাদীসের শিক্ষা

  • সিন্ধি বলেন: (হারাম): অর্থাৎ পরিধান করে ব্যবহার করা হারাম; অন্যথায় ভাংতি, খরচ ও বিক্রির কাজে ব্যবহার করা সকলের জন্য জায়েয, তবে স্বর্ণ দ্বারা পাত্র তৈরি করে ব্যবহার করা সকলের জন্য হারাম।
  • অলংকরণ এবং অনুরূপ প্রয়োজনের কারণে নারীদের উপর ইসলামী শরীয়ার প্রশস্ততা।