নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার কারণে কোন ব্যক্তি তার স্ত্রীকে হালাল করে। এগুলো হলো সেসব বৈধ শর্তাবলী যেগুলো বিবাহ বন্ধনের সময় স্ত্রী তার স্বামীর কাছে চেয়ে থাকে।