ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বসে ছিলেন, এমন সময় তিনি আকাশ থেকে দরজা খোলার শব্দের মতো একটি শব্দ শুনতে পেলেন। জিব্রাইল মাথা তুলে আকাশের দিকে তাকালেন, তারপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, এটি আকাশের একটি দরজা যা আজ খোলা হয়েছে এবং আজ ছাড়া এর আগে কখনও খোলা হয়নি। তারপর সেখান থেকে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে এলেন, আর আজ ছাড়া তিনি এর আগে কখনও অবতরণ করেননি। ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন এবং বললেন: তোমাকে যে দুটি নূর দেওয়া হয়েছে তোমার পূর্বে যা কোন নবীকে দেওয়া হয়নি তার সুসংবাদ গ্রহণ কর। সেগুলো হল: সূরা আল-ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত। তারপর ফেরেশতা বললেন: কেউ তার থেকে একটি হরফ পড়বে না, তবে আল্লাহ তাকে তার মধ্যে যা আছে, যেমন কল্যাণ, প্রার্থনা ও অনুরোধ তা দেবেন।