আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনোই এই কথা না বলে সম্বোধন করতেন না: "যার আমানত নেই তার ঈমান নেই, আর যার কোন অঙ্গীকার নেই তার কোন দীন নেই।" হাসান লি-গাইরিহী - এটি আহমাদ বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

আনাস ইবনু মালিক বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই এমন কোন খুতবা বা উপদেশ দিতেন যেখানে দুটি বিষয় উল্লেখ করেননি: প্রথমটি হল: যার অন্তরে কারো অর্থ, জান বা পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা থাকে তার পূর্ণ ঈমান নেই। দ্বিতীয়টি হল: যে চুক্তি ভঙ্গ করে এবং বিশ্বাসঘাতকতা করে তার জন্য পূর্ণাঙ্গ দীন নেই।

explain-icon

হাদীসের শিক্ষা

  • মানুষকে তাদের আমানত পূরণ করতে এবং প্রতিশ্রুতি রক্ষা করতে উৎসাহিত করা, কারণ এগুলো ভঙ্গ করা ঈমানকে হ্রাস করে।
  • বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে সতর্কীকরণ, কারণ এটি একটি মহাপাপ।
  • হাদীসটিতে আল্লাহ ও তাঁর বান্দার মধ্যে এবং সৃষ্টির একে অপরের মধ্যে আমানত ও চুক্তি রক্ষা করা অন্তর্ভুক্ত।
explain-icon

আরো