আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মসজিদের ভেতরে একটি তাঁবুর মধ্যে ইতিকাফ করছিলেন। এ সময় তিনি শুনতে পেলেন, তাঁর সাহাবীগণ কুরআন উচ্চস্বরে এমনভাবে তিলাওয়াত করছেন যে, একজনের আওয়াজ অন্যজনকে বিরক্ত করছে। তখন তিনি তাঁবুর পর্দা সরালেন এবং যাঁরা এমনটি করছিলেন, তাঁদের তিরস্কার ও সংশোধন করলেন। তিনি বললেন: তোমরা সকলেই কুরআন তিলাওয়াতের মাধ্যমে তোমাদের রবের সাথে গোপনে কথা বলছো, তাই একে অপরকে কষ্ট দিও না এবং কেউ যেন কারো ওপর তিলাওয়াতে বা সালাতে নিজের আওয়াজ উঁচু না করে।