নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, মুমিন মুসল্লিগণ জাযিরাতুল আরবে শয়তানের ইবাদত করবে এবং মূর্তিকে সাজদা করবে এই বিষয়ে সে নিরাশ হয়ে গেছে; তবে ঝগড়া, বিদ্বেষ, যুদ্ধ, ফিতনা প্রভৃতির মাধ্যমে তাদের মাঝে বিদ্বেষ উসকিয়ে দিতে সর্বদা তার প্রচেষ্টা, কর্ম, পরিশ্রম ও কষ্ট অব্যাহত রাখবে এবং লোলুপ থাকবে।