গালাগালি দাতা দুই ব্যক্তি থেকে যে সব গালবাক্য প্রকাশ পায়, তার গুনাহ তাদের মধ্য থেকে সূচনাকারীর ওপর বর্তাবে। কারণ, সেই তার কর্মে সীমালঙ্ঘনকারী। আর দ্বিতীয় জনের ওপর কোনো গুনাহ হবে না। কারণ, সে তার ওপর যে যুলুম করেছে, তার প্রতিবাদ করার জন্য অনুমতিপ্রাপ্ত। কিন্তু যদি মাযলুম ব্যক্তি যালিম ব্যক্তির ওপর সীমালঙ্ঘন করে যেমন সে অনুমতিপ্রাপ্ত সীমানা লঙ্ঘন করল, তখন মাযলুম ব্যক্তির গুনাহ সূচনাকারীর চেয়েও অধিক হবে।