আবূ হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন তোমাদের কেউ তার ঘুম থেকে জাগ্রত হয় সে যেন তিনবার নাকে পানি দেয়। কারণ শয়তান তার নাসারন্ধ্রে রাত যাপন করে”।
সহীহ - সহীহ বুখারী ও মুসলিম
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত ব্যক্তিকে তিনবার ইস্তেনসার করতে উদ্বুদ্ধ করেছেন। ইস্তিনসার হল নাকে পানি প্রবেশ করিয়ে তা বের করে ফেলা। কারণ, শয়তান নাসারন্ধ্রে -পুরো নাকের ভেতর- রাত যাপন করে।
হাদীসের শিক্ষা
যে কেউ ঘুম থেকে জাগ্রত হলে নাক থেকে শয়তানের প্রভাব দূর করার জন্যে তিনবার ইস্তেনসার করার বিধান রয়েছে; অযু করার সময় হলে ইস্তেনসার করার বিষয়টি বেশী গুরুত্ব পায়।
ইস্তেনসার ইস্তেনশাকের উপকারিতার পরিপূর্ণতা; কারণ ইস্তেনশাক হল নাকের ভেতরের অংশ পরিস্কার করা; আর ইস্তেনসার পানির সাথে সেই ময়লা দূর করে দেয়।
এটিকে "يَبيت" (রাত যাপন) শব্দ থেকে রাতের ঘুমের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কারণ, বাইতুতাহ রাতের ঘুমে হয়; অধিকন্তু রাতের ঘুমটি দীর্ঘ ও গভীর হয়।
হাদীসটিতে প্রমাণ রয়েছে যে, মানুষের অজান্তে শয়তান তার সাথে সম্পৃক্ত থাকে।