নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার সময় বলে: "أشهد أن لا إله إلا الله وحده لا شريك له" "আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু" অর্থাৎ, আমি সাক্ষ্য দেয় ও স্বীকার করি এবং ঘোষণা করি যে, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবূদ নেই এবং তিনি একক, তাঁর কোনো অংশীদার নেই। তিনি ব্যাতিত অন্য সব উপাস্য মিথ্যা। "وأن محمدًا عبده ورسوله" "ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু" মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। অর্থাৎ তিনি এমন এক বান্দা যার ইবাদত করা যায় না এবং এমন রাসূল যিনি মিথ্যা বলেন না। "رضيت بالله ربًّا" "রাদিতু বিল্লাহি রাব্বান" অর্থাৎ, আমি আল্লাহকে আমার রব হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি, তাঁর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, নাম ও গুণাবলীর প্রতি আমি সন্তুষ্ট। "وبمحمد رسولًا" "ওয়া বিমুহাম্মাদিন রাসূলান" অর্থাৎ, আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছি। তিনি যা নিয়ে এসেছেন এবং আমাদের কাছে যা পৌঁছিয়েছেন তার সবকিছুর প্রতি আমি সন্তুষ্ট। "وبالإسلام" "ওয়া বিল ইসলামি" অর্থাৎ, আমি ইসলামের সব আদেশ ও নিষেধের প্রতি সন্তুষ্ট। "دينًا" "দীনান" অর্থাৎ, বিশ্বাস ও আনুগত্যের সাথে। তাহলে তার গুনাহ ক্ষমা করা হবে। অর্থাৎ ছোট গুনাহ।