নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কিছু যিকির সম্পর্কে জানিয়েছেন, যা বললে ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা অনুশোচনাগ্রস্ত হবে না; বরং এই বাক্যগুলোর জন্য সে সওয়াব পাবে। এই যিকিরগুলো একের পর এক বলা হয় এবং ফরয সালাতের পরে বলা হয়। সেগুলো হলো: তেত্রিশ বার "সুবহানাল্লাহ", অর্থাৎ আল্লাহকে সব ধরনের অসম্পূর্ণতা থেকে পবিত্র ঘোষণা করা। তেত্রিশ বার "আলহামদুলিল্লাহ", অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ প্রশংসা করা এবং তাঁর প্রতি ভালোবাসা ও মহব্বত প্রকাশ করা। চৌত্রিশ বার "আল্লাহু আকবার", অর্থাৎ আল্লাহ সবচেয়ে মহান, সবকিছুর চেয়ে বড় এবং মর্যাদাবান।