এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়াতা‘আলা বলেন, হে আদম সন্তান ! তুমি খরচ করো (ওয়াজিব ও মুস্তাহাব খরচের মধ্য থেকে) আমিও তোমার রিযিকে প্রশস্ততা দান করব, তোমাকে এর বিনিময় দান করব এবং এতে তোমাকে বরকত দান করবো।