নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি একত্ববাদী অবস্থায় মৃত্যুবরণ করে এবং আল্লাহর সঙ্গে কিছুই শরিক না করে তাঁর সাক্ষাৎ লাভ করে, সে জান্নাতি — যদিও সে তার গুনাহর কারণে জাহান্নামে শাস্তি পেতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার কোনো নেক কাজই তার উপকারে আসবে না; এবং জান্নাত তার জন্য হারাম।