নু'মান ইবনু বাশির রাদিয়াল্লাহু আনহু মানুষকে তাদের নিআমতের কথা স্মরণ করিয়ে দেন এবং তারা যত খুশি খাবার ও পানীয় গ্রহণ করার মত অবস্থানে আছেন। তারপর তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর অবস্থা বর্ণনা করেন যে, তিনি ক্ষুধার কারণে পেট ভরার মত কোন নিম্নমানের খেজুর খুঁজে পাননি।