নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতে সালাত আদায়কারী পুরুষদেরকে প্রথমে প্রথম কাতার পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, এরপর পরবর্তী কাতার পূর্ণ করতে বলেছেন, এভাবেই একে একে কাতারগুলো পূর্ণ করতে হবে। আর যদি কোনো সারিতে ঘাটতি থাকে, তাহলে তা যেন হয় শেষ সারিতে।