রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে জাহান্নামে প্রবেশ করবে না। কারণ, ভয়ের সাধারণ দাবী হলো, নির্দেশ মান্য করা ও গুনাহ ছেড়ে দেওয়া। “দোহন করা দুধ আবার পালানের মধ্যে ফিরে যাওয়া” এটা অসম্ভবের সাথে শর্ত আরোপ করার পর্যায়ভুক্ত। কোনো বান্দার ক্ষেত্রে আল্লাহর পথের ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কখনও একত্র হবে না। এরা উভয় যেন একটি অপরটির বিপরীত; কখনো একত্র হবে না, যেমন দুনিয়া ও আখিরাত একে অপরের বিপরীত।