উম্মুল মুমিনীন আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যুহরের পূর্বে চার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত সালাত ত্যাগ করতেন না। সহীহ - এটি বুখারী বর্ণনা করেছেন।
explain-icon

ব্যাখ্যা

আয়িশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিচ্ছেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে রীতিমত নফল সালাত আদায় করতেন এবং তা তিনি পরিত্যাগ করতেন না: যুহরের পূর্বে দুই সালামে চার রাকাত এবং ফজরের পূর্বে দুই রাকাত।

explain-icon

হাদীসের শিক্ষা

  • যুহরের সালাতের পূর্বে চার রাকাত এবং ফজর সালাতের পূর্বে দুই রাকাত রীতিমত আদায় করা মুস্তাহাব।
  • উত্তম হল ঘরে রাতিব সুন্নাতগুলো আদায় করা এবং এই জন্য তার সম্পর্কে আয়িশা রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিয়েছেন।
explain-icon

আরো