সাহাবী সুফ্ইয়ান ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের এমন একটি পূর্ণাঙ্গ অর্থবোধক কথা শিক্ষা দিতে বলেছেন, যা তিনি আঁকড়ে ধরবেন এবং তাঁকে ব্যতীত অন্য কাউকে আর জিজ্ঞেস করবেন না। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: তুমি বলো: আমি আল্লাহরই একত্ব কে স্বীকার করলাম। তাঁর প্রতি ঈমান আনলাম যে, অবশ্য তিনিই একমাত্র আমার রব, ইলাহ, আমার সৃষ্টা ও প্রকৃত মাবূদ, তাঁর কোন শরীক নেই। অতঃপর আল্লাহর ফরযকৃত বিধান আদায় এবং হারামকৃত জিনিস থেকে বিরত থাকবে, তাঁর আনুগত্য স্বীকার করবে এবং এর উপর অবিচল থাকবে।